• ঢাকা
  • বুধবার, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

উপ-নির্বাচন ঘিরে নারী ভোটারদের হিজাব-বোরকায় ভোটাধিকার নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (৯ মার্চ) বগুড়া সদর আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নারী ভোটারদের হিজাব বা বোরকা পরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৮ মার্চ) বগুড়া শহরের খান্দার এলাকায় জেলা নির্বাচন অফিস কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নারীরা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের সময় হিজাব বা বোরকা খুলতে বলা হয়, যা তাদের ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক। তাই তারা এমন একটি পরিবেশ নিশ্চিত করার দাবি জানান, যেখানে নারীরা তাদের ধর্মীয় পোশাক বজায় রেখেই স্বাচ্ছন্দ্যে ভোট প্রদান করতে পারবেন।
এ সময় তারা নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নারী ভোটারদের জন্য পৃথক ব্যবস্থা, নারী কর্মকর্তা দ্বারা পরিচয় নিশ্চিতকরণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক নারী জানান, ভোটাধিকার একটি সাংবিধানিক অধিকার। তাই ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে নিরাপদ ও সম্মানজনক পরিবেশে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে জেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণে নারী ভোটারদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।
উল্লেখ্য, আগামীকাল অনুষ্ঠিতব্য এ উপ-নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ