• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গাবতলীর নাড়ুয়ালা ইউনিয়নে পাঠাকাটা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন এমপি মোরশেদ মিলটনের


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪০ পিএম
ছবি : সংগৃহীত

২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ালা ইউনিয়নের পাঠাকাটা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন।.

প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এমপি মোরশেদ মিলটন বলেন, “খাল, নদী ও জলাশয় পুনঃখনন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব হবে।”. .

Ajker Bogura / সামসিল আরিফিন

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ