• ঢাকা
  • সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সংসদের উচ্চ কক্ষেও কি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে?


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ১৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৬ পিএম
সংসদের উচ্চ কক্ষেও কি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে?

জুলাই সনদে প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের কথা বলা থাকলেও—তাতে নোট অব ডিসেন্ট রয়েছে বিএনপির।.

 .

ভোটের হিসাব কিংবা সংসদের নিম্নকক্ষে আসনের হিসাব অনুসারে—সব দিক থেকেই জাতীয় সংসদের উচ্চকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।.

নির্বাচন কমিশনের দলভিত্তিক ভোটের হিসাব অনুযায়ী, ২৯৭ আসনে বিএনপির প্রাপ্ত ভোটের হার ৪৯ দশমিক ৯৭ শতাংশ। অর্থাৎ, এসব আসনে বিএনপি যে ভোট পেয়েছে, তাতে ভোটের হার বিবেচনায় উচ্চকক্ষ গঠিত হলে তাতে বিএনপির অর্ধেক আসন নিশ্চিত হয়েছে। অন্যদিকে, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রাপ্ত ভোটের হার ৩১ দশমিক ৭৬ শতাংশ।.

সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হলেও—এই দুই আসনে বিএনপির প্রার্থীরা সবচেয়ে বেশি ভোট পেয়েছে বলে জানা গেছে। এতে ভোটের হিসাবে উচ্চকক্ষে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।.

ভোটের হিসাবে উচ্চকক্ষ গঠন করা হলে বিএনপি, জামায়াত, এনসিপির পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ উচ্চকক্ষে জায়গা পাবে।.

এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে মোট ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট পেয়েছেন। এসব প্রার্থী জোটবদ্ধ হলে ভোটের হিসাবে ৬টি আসন পেতে পারেন উচ্চকক্ষে।.

উচ্চকক্ষে আসনের সংখ্যা ১০০ এবং ভোটের হিসাবে উচ্চকক্ষের প্রতিনিধি নিযুক্ত হলে মাত্র ৫টি দলের প্রতিনিধিত্ব থাকবে। যেসব দল এক শতাংশের কম ভোট পেয়েছে, তাদের কোন প্রতিনিধি উচ্চকক্ষে থাকবে না।.

জুলাই সনদে প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের কথা বলা থাকলেও—তাতে নোট অব ডিসেন্ট রয়েছে বিএনপির। দলটির নির্বাচনী ইশতেহারে আসনভিত্তিক উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে।.

নির্বাচন কমিশন ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপির আসন ২০৯টি, জামায়াত ৬৮টি আসন পেয়েছে। আসন বিবেচনায় উচ্চ কক্ষ গঠিত হলে বিএনপি ৭০টি, জামায়াত ২৩টি ও এনসিপি ২টি আসন পাবে।.

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচনে ৭ জন বিজয়ী হয়েছেন। জয়ীরা জোট গঠন করলে আসনভিত্তিতে উচ্চকক্ষে তারা ৩টি আসন পাবেন।.

কেবল উচ্চকক্ষেই নয়, নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে নিম্নকক্ষে বিএনপির দৃই-তৃতীয়াংশের বেশি সমর্থন থাকার পরও—সংরক্ষিত আসনের ৫০ নারী আসনও নিম্নকক্ষের আসনের ভিত্তিতে নির্ধারিত হবে। এতে কমপক্ষে ৩৫টি পাবে বিএনপি ও জামায়াত পাবে ১১টি।. .

Ajker Bogura / Md Shourov Hossain

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ