বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্কুল ব্যাগের ভেতরে তোয়ালায় মুড়িয়ে ২০ বোতল কোডিনযুক্ত ফেয়ারডিল পাচারকালে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল।.
রোববার (২ মার্চ ২০২৬) দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। অভিযানটি চালানো হয় শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) গ্রামে, রংপুর–বগুড়া মহাসড়কের পূর্ব পাশে। দিনাজপুর থেকে রাজশাহীগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস (রেজি: চট্ট মেট্রো-চ-১২৪৫) থেকে আলামত উদ্ধার করা হয়।.
ডিএনসি সূত্র জানায়, নেভি ব্লু রঙের একটি স্কুল ব্যাগের ভেতরে তোয়ালায় মোড়ানো অবস্থায় ২০ বোতল কোডিনযুক্ত ফেয়ারডিল পাওয়া যায়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পুরাতন রেডমি স্মার্টফোন (সিমসহ) জব্দ করা হয়েছে।.
আটক যুবকের নাম আল মারুফ (১৯)। তিনি মানিকগঞ্জ সদর থানার কায়েমতারা, বালিরটেক-১৮০০ এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুল মান্নান এবং মাতার নাম সুমি বেগম।.
এ ঘটনায় শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এই চালানের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএনসি। সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।.
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে ডিএনসি জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: