লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিজের মেয়েকে (১৫) ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।.
ভুক্তভোগীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় এ মামলা করার পর রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। রবিউল পেশায় একজন কবিরাজ।.
অভিযোগে উঠে এসছে, পাটগ্রামের রসুলগঞ্জ (স্টেশনপাড়া) এলাকার বাসিন্দা ওই নারী পেশার কারণে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। সুযোগ বুঝে তার স্বামী দীর্ঘদিন ধরে তার মেয়ের (১৫) সাথে অসদাচরণ করে আসছিল। ঘটনার দিন ১১ ফেব্রুয়ারি রাতে বাদী ভোট দেওয়ার উদ্দেশ্যে অন্যত্র তার শ্বশুরবাড়ি গেলে বাড়িতে কেবল তার দুই মেয়ে (১৫ ও ১২) ঘুমানোর পর, রাত ১১:৩০টার দিকে অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে ঘুমন্ত বড় মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। কিশোরীর চিৎকারে ভয় পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়।.
ভোটশেষে পরদিন বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনা জানায়। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞেস করলে উলটো মারপিট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।.
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তৎক্ষণাৎ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।.
. .
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: