অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিদের সামনে তিনি তরুণদের সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাস্তবধর্মী বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। বিশেষ করে বগুড়াকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।.
সাদাব মাহাদী বলেন, “তরুণদের ইতিবাচক অংশগ্রহণ, সামাজিক দায়িত্ববোধ এবং পরিবেশ সচেতনতার মাধ্যমেই একটি উন্নত, মানবিক ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”.
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, যুব উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তার হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেওয়া হয়।.
এসময় NFBD-এর পক্ষ থেকে ভবিষ্যতে বৃহৎ পরিসরে ক্লাইমেট প্রোগ্রাম, পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম এবং তরুণদের নেতৃত্ব উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথাও জানানো হয়।.
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, তরুণদের এমন ইতিবাচক ও দায়িত্বশীল উদ্যোগ দেশের ভবিষ্যৎ উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: