.
পরিবারের সম্মতিতে প্রায় তিন বছর আগে সাকিব ও সুইটি নামের এক দম্পতির বিয়ে হয়। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় দুজনের সিদ্ধান্তেই সুইটি জর্ডানে কাজের উদ্দেশ্যে যান।.
প্রায় এক লাখ টাকা খরচ করে তাকে বিদেশে পাঠানো হয়। তবে বিদেশে যাওয়ার পর থেকে স্বামী সাকিবের সঙ্গে ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেন সুইটি। অভিযোগ রয়েছে, তিনি স্বামীর কাছে কোনো টাকা পাঠাননি এবং একপর্যায়ে ফোনেও যোগাযোগ বন্ধ করে দেন।.
পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি সুইটি সাকিবকে অন্যত্র বিয়ে করার পরামর্শ দিয়ে তার সঙ্গে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন সাকিব।.
অভিমানে তিনি নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন এবং গলা কাটারও চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।.
সাকিব জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা এবং পেশায় একজন রঙ মিস্ত্রি।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: