পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বড় ব্যবধানে এগিয়ে থাকার প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দলটির বিরুদ্ধে ‘ভোট চুরির’ অভিযোগ তুলেছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, বিজেপি ১০০টিরও বেশি আসন ‘চুরি’ করেছে এবং নির্বাচনে জালিয়াতির আশ্রয় নিয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, “নির্বাচন কমিশন এখন বিজেপির কমিশনে পরিণত হয়েছে। এ বিষয়ে আমরা একাধিকবার অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায়নি।”
মমতা ব্যানার্জী আরও বলেন, বিজেপির এই জয় ‘অনৈতিক’ এবং এতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পৃক্ততা রয়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচন কমিশন জোরপূর্বক এসআইআর পরিচালনা করেছে, বিরোধীদের ওপর অত্যাচার চালিয়েছে এবং কাউন্টিং এজেন্টদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, এ পরিস্থিতির বিরুদ্ধে তাদের রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে।
পশ্চিমবঙ্গে সোমবার রাত সাড়ে আটটা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিজেপি ১৩৬টি আসনে জয়ী হয়েছে এবং আরও ৭২টি আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস ৪৯টি আসনে জয়ী হয়েছে এবং ৩০টি আসনে এগিয়ে আছে।
সূত্র: বিবিসি বাংলা.
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: