• ঢাকা
  • শনিবার, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নন্দীগ্রামে দুঃস্থ পরিবারের মাঝে অর্থ বিতরণ করেন এমপি মোশারফ হোসেন


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৭ পিএম
নন্দীগ্রামে দুঃস্থ পরিবারের মাঝে অর্থ বিতরণ করেন এমপি মোশারফ হোসেন
ছবি: প্রতিনিধি

নন্দীগ্রাম ( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ঈদ উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। শুক্রবার (২০ মার্চ) উপজেলা বুড়ইল নিজ বাড়ি থেকে তিনি এ অর্থ বিতরণ করেন। এসময় তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে আমার ব্যক্তিগত অর্থ অসহায় মানুষদের মধ্যে বিতরণ করেছি। সবাইকে নিয়ে আমরা ঈদের আনন্দ উপভোগ করতে চাই।.

 .

অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মোশারফ হোসেনের ছোট ভাই জামাল হোসেন, চাচা নাছির উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাচ্চু, বুড়ইল ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।. .

Ajker Bogura / মোঃ মামুন আহমেদ

এইদিন প্রতিদিন বিভাগের জনপ্রিয় সংবাদ