.
জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে গড়িমসি হলে পুনরায় রেমিট্যান্স বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি ডায়েস্পোরা অ্যালায়েন্স ইতালি। রোববার ইতালিতে সংগঠনটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা থেকে এই সতর্কবার্তা দেন বক্তারা।.
একই দিনে ইতালির পাঁচটি শহরে একযোগে ইফতার মাহফিল আয়োজন করে সংগঠনটি। এতে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।.
সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ রাসেল বলেন, ২০২৪ সালের আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে সময় রেমিট্যান্স শাটডাউনের আহ্বান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলেছিল। তার দাবি, প্রবাসীদের ঐক্যবদ্ধ অবস্থান তৎকালীন সরকারকে চাপে ফেলেছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।.
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই প্রবাসীদের ত্যাগের স্বীকৃতি দেওয়া সম্ভব এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা যাবে। এই দাবি থেকে প্রবাসীরা কোনোভাবেই সরে আসবে না বলেও জানান তিনি।.
আলোচনা সভায় উপস্থিত নেতারা বলেন, প্রবাসীদের দাবি উপেক্ষা করা হলে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিরা আবারও কঠোর কর্মসূচি গ্রহণ করবে। প্রয়োজনে নতুন করে রেমিট্যান্স বন্ধের মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে সতর্ক করেন তারা।.
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব সালাউদ্দিন আকন, যুগ্ম সদস্য সচিব নাহিদ ইবনে জিহাদ, সিনিয়র সদস্য শেখ তরিকুল ইসলাম, যুব সচিব মো. মেহেদী হাসান, আঞ্চলিক সংগঠক শাহরিয়ার বিন জেবিন আমিন, কার্যনির্বাহী সদস্য মোজাদ্দেদ আল মামুন অলি, নুর হোসেন সৈকত, আশরাফ আহমেদ, মাহমুদুল হাসান রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: