রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।.
কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ হাফিজুর রহমান জানান, ঢাকাগামী ফিডবোঝাই একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিল। পরে মেকানিক এনে সেটি মেরামতের কাজ চলছিল। এ সময় পেছন থেকে ঢাকাগামী সিমেন্টবোঝাই আরেকটি ট্রাক বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।.
এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।.
নিহতদের মধ্যে ট্রাকচালক মো. আলম (২৫) ও বিকল ট্রাকের চালক তাপস (৫০) রয়েছেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।.
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধারে কাজ শুরু করেন। উদ্ধারকাজ চলায় মহাসড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: