কক্সবাজারের রামুর চাঞ্চল্যকর বেলাল উদ্দিন জিহাদ হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের স্ত্রী ‘টিকটকার’ তাহেরা বেগম আঁখিকে গ্রেপ্তার করা হয়েছে।.
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার দিকে উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৫ এর একটি দল।.
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গত ৪ মার্চ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই তার স্ত্রী আঁখি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব-১৫ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সোমবার সন্ধ্যায় উখিয়ার কোটবাজার এলাকা থেকে আঁখিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।.
.
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গ্রেপ্তারকৃত আঁখি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টিকটক’-এ বেশ পরিচিত ছিলেন। তিনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘি এলাকার মো. মুসার মেয়ে।.
.
র্যাব-১৫ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।. .
Ajker Bogura / মো. সাইমুম জাহান
আপনার মতামত লিখুন: