• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান এর জেরে ঝরে গেলো শিক্ষার্থীর প্রাণ


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩৪ এএম
ছবি : সংগৃহীত
নিহত বিন্তি ( সংগৃহীত)

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগ থানা এলাকার হায়দার হোটেলের গলিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) স্থানীয় রায়েরবাজার উচ্চ বিদ্যালয়–এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।.

 .

পরিবারের সদস্যরা জানান, রাত ৮টার দিকে বিন্তি তার ছোট ভাই নাবিলকে নিয়ে বাসা থেকে নিচে নামে। কিছুক্ষণ পর বাসার সামনে হৈচৈ শুনে নিচে নেমে দেখেন, কে বা কারা তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেছে। দ্রুত তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।.

 .

নিহতের বাবা বেল্লাল হোসেন, যিনি পেশায় মাছ ব্যবসায়ী, জানান তাদের বাসা পাঁচতলা ভবনের পঞ্চম তলায়। দুই ছেলে-মেয়ের মধ্যে বিন্তি ছিল বড়। হাসপাতালে মেয়েকে হারিয়ে শোকাহত বাবা-মায়ের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।.

 .

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কিশোরীর কাঁধ ও পিঠে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।.

 .

নিহতের মা অভিযোগ করেন, সিয়াম নামে এক তরুণ দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে তার মেয়েকে উত্যক্ত করছিল। এ নিয়ে কয়েক বছর আগে তাকে বকাবকিও করা হয়েছিল। তার দাবি, ওই তরুণই এ হামলা চালিয়ে পালিয়ে গেছে। তিনি মেয়ের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।.

 .

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করছে।. .

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ