• ঢাকা
  • শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শিবগঞ্জে একই পরিবারের ৪ জন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪৩ পিএম
বগুড়ার শিবগঞ্জে একই পরিবারের ৪ জন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একই পরিবারের চারজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে এ ঘটনা ঘটে।.

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম সম্পর্কে জানার আগ্রহ থেকে স্বেচ্ছায় তারা ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে স্থানীয় আলেমদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কালেমা পাঠের মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।.

ইসলাম ধর্ম গ্রহণের পর তাদের নতুন ইসলামি নামও রাখা হয়েছে বলে জানা গেছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন এবং নবদীক্ষিতদের জন্য দোয়া করা হয়।.

স্থানীয়রা জানান, সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজের ইচ্ছায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় নানা আলোচনা সৃষ্টি হয়েছে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

এইদিন প্রতিদিন বিভাগের জনপ্রিয় সংবাদ