বগুড়ার ধুনট উপজেলায় ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়-এর গণিত শিক্ষক আফরিনা রহমান-এর বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ ওঠে।.
এ বিষয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার একপর্যায়ে 'দৈনিক করতোয়ায় ' পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মহলে তৎপরতা শুরু হয়।.
পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনিক সিদ্ধান্তে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।.
বিদ্যালয় পরিচালনা কমিটি জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।. .
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: