বগুড়া সদর-৬ (বগুড়া সদর) আসনের সাবগ্রাম ইউনিয়নের বুজর্গ ধামা একটি ভোটকেন্দ্রকে ঘিরে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এক নারী ভোটার দাবি করেছেন, তিনি ভোটকেন্দ্রে পৌঁছানোর আগেই তার ভোট প্রদান করা হয়েছে বলে জানতে পারেন।
ভুক্তভোগী ওই নারী আরও জানান, তার মেয়ের ভোটও একইভাবে আগেই প্রদান করা হয়েছে বলে কেন্দ্রে উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে জানতে পারেন। স্থানীয়ভাবে আরও জানা গেছে, একই ধরনের অভিযোগ আরও কয়েকজন ভোটারের পক্ষ থেকেও উঠেছে, যেখানে তাদের ভোট অনুমতি ছাড়াই প্রদান করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
এ বিষয়ে এখনো নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রিজাইডিং কর্মকর্তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় ভোটাররা।.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: