ফিরে আসার আকুতি.
প্রিয় রাফা,.
তোমার অনুপস্থিতিতে তোমার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তোমার বাবা-মা দুজনেই তোমাকে খুব কষ্টে খুঁজে বেড়াচ্ছেন। তারা শুধু চায় তুমি নিরাপদে বাড়ি ফিরে আসো।.
তোমার বাবা-মা জানিয়েছেন, তোমার সঙ্গে আর কোনো ধরনের সমস্যা বা ভুল বোঝাবুঝি হবে না। শুধু একবার ফিরে এসো। তোমাকে ছাড়া তারা অসহায় হয়ে পড়েছেন।.
রাফা গত ১ জুলাই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অত্যন্ত মেধাবী এই মেয়েটি মায়ের ওপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে বলে পরিবারের ধারণা।.
কোনো সহৃদয় ব্যক্তি রাফার সন্ধান পেলে অনুগ্রহ করে তার বাবা রিয়াদ-এর সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।.
যোগাযোগ: ০১৬৪৭-৩০৩৭২০.
নিবেদনে: রাফার বাবা, রিয়াদ।. .
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: