মানববন্ধনে অংশগ্রহণকারী বিদ্যুৎ গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন খন্দকার মেহেদী হাসান, আবু তালেব দুলাল, আব্দুল ওহাব বুলু, আকবর আলী খান, মিজানুর রহমান, আনিছুর রহমান নান্টু, আইয়ুব আলী মণ্ডল, ফাইম খন্দকার, জুলফিকার খন্দকার, আজমল হোসেন, আব্দুর রহিম বাবু ও বুলবুল আহমেদসহ অনেকে।.
বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান (নেসকো) গ্রাহকদের সম্মতি ছাড়াই বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে জোরপূর্বক ডিজিটাল মিটার পরিবর্তন করে প্রিপেইড মিটার সংযোগ দিচ্ছে। এতে সাধারণ গ্রাহকরা হয়রানি ও বিভ্রান্তির শিকার হচ্ছেন বলে তারা দাবি করেন।.
তারা আরও বলেন, পূর্ববর্তী সরকারের আমলে চালু হওয়া এই প্রিপেইড মিটার প্রকল্প বন্ধ করে গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে হবে। অন্যথায়, গ্রাহকদের সঙ্গে নিয়ে নেসকোর অফিস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।.
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ থেকে ৪ দিন ধরে আদমদীঘি ও আশপাশের এলাকায় নেসকোর কর্মীরা জোরপূর্বক মিটার পরিবর্তনের কাজ চালিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই গ্রাহকদের সম্মতি ছাড়াই পুরোনো ডিজিটাল মিটার খুলে প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।.
এ বিষয়ে বিদ্যুৎ গ্রাহক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম এবং হাফিজুর রহমানসহ কয়েকজন জানান, হঠাৎ করে মিটার পরিবর্তনের ফলে তারা অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে পড়েছেন। তাদের দাবি, গ্রাহকদের মতামত ও সম্মতি ছাড়া এমন কার্যক্রম বন্ধ করা উচিত।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: