ধুনটে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত নাছিমা বেগমকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী সরেজমিনে নাছিমা বেগমের বাড়িতে গিয়ে তার হাতে নগদ অর্থ তুলে দেন।.
উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন চিকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশীরা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে নাছিমা বেগমকে মনোবল যোগানোর পাশাপাশি দ্রুত পুনর্বাসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সহায়তার আশ্বাস দেন।.
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে নাছিমা বেগমের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় তার সংসারের সমস্ত জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধবা এই নারী বর্তমানে বড় ধরণের মানসিক ও আর্থিক সঙ্কটে রয়েছেন। উপজেলা প্রশাসনের এই সহায়তা তার জীবনের নতুন শুরু করার ক্ষেত্রে প্রাথমিক সহায়তা হিসেবে কাজ করবে।.
এ ঘটনায় উপজেলা প্রশাসন স্থানীয়দেরকে সতর্ক থাকার পাশাপাশি আগুন প্রতিরোধে সচেতন থাকার জন্য নির্দেশ দিয়েছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: