বগুড়ায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগে শহর যুবদলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা নুর মোহাম্মদ নিহার, যিনি বগুড়া শহর যুবদলের ২০ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বে ছিলেন। মঙ্গলবার (৫ মে) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় পরিচয় ব্যবহার করে পেশিশক্তি প্রদর্শন এবং তালাকপ্রাপ্ত স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতনের সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত সহিংসতার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নুর মোহাম্মদ নিহার দাবি করেছেন, তিনি ‘দলীয় ষড়যন্ত্রের শিকার’।.
.
সূত্র: আজকের পত্রিকা. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: