বগুড়া জেলার কাহালু উপজেলার গর্বিত সন্তান জনাব কবির উদ্দীন প্রামানিক দেশের আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে গৌরব বয়ে আনছেন। তিনি বর্তমানে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিচার বিভাগে একজন দক্ষ জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের তালিকায় যুগ্মসচিব (প্রশাসন-২) হিসেবেও অন্তর্ভুক্ত রয়েছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও সততার স্বীকৃতি হিসেবে তাকে বাংলাদেশ আইন বিভাগের সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তার এই সাফল্যে কাহালুসহ পুরো বগুড়াবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন স্থানীয়রা।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: