বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ি বগুড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় বজ্রপাতে একটি নারিকেল গাছে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।.
রোববার (২৬ এপ্রিল) বিকেলে হঠাৎ কালো মেঘ ও বজ্রসহ বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।.
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বাসস্ট্যান্ড সংলগ্ন একটি উঁচু নারিকেল গাছে বজ্রপাত হয়। বজ্রপাতের সঙ্গে সঙ্গে গাছটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দেখে আশপাশের দোকানদার ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।.
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বৃষ্টির পানিতে আগুন অনেকটাই নিভে যায়।.
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গাছটির বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।.
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বজ্রপাতের সময় বাসস্ট্যান্ড এলাকায় অনেক মানুষ অবস্থান করছিলেন। সৌভাগ্যবশত বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।.
এ ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও হঠাৎ বজ্রপাতের ঘটনায় কিছু সময়ের জন্য আতঙ্ক বিরাজ করে।. .
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: