• ঢাকা
  • শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ফরম পূরণের টাকা নিয়েও উধাও কর্মচারী, এইচএসসি পরীক্ষা দিতে পারল না ১০ শিক্ষার্থী


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৫ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজের ১০ শিক্ষার্থী প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড না পাওয়ায় চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রথম দিনেও পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ ঘটনায় কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওনের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ নিয়ে ফরম পূরণ না করার অভিযোগ উঠেছে। অভিযোগের পর থেকে তিনি পলাতক রয়েছেন।.

ভুক্তভোগী শিক্ষার্থী ও কলেজ সূত্র জানায়, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর অতিরিক্ত অর্থের বিনিময়ে ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৪ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা নেওয়া হয়। পরে অন্য শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হলেও ওই ১০ জনকে পরে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরীক্ষা শুরুর দিন পর্যন্ত তারা কোনো প্রবেশপত্র বা নিবন্ধন কার্ড পাননি।.

পরীক্ষায় অংশ নিতে না পেরে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, এক কর্মচারীর প্রতারণা ও প্রশাসনিক অবহেলার কারণে তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।.

কলেজের অধ্যক্ষ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।. .

Ajker Bogura / টি এম

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ