• ঢাকা
  • শুক্রবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া সদর-৬ উপ-নির্বাচন: ধানের শীষের প্রার্থীর রেজাউল করিম বাদশা এর পক্ষে গণসংযোগ


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৪৪ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন বগুড়া সদর-৬ আসনের জাতীয় সংসদ উপ-নির্বাচনকে সামনে রেখে প্রচারণা জোরদার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল ও নির্বাচনি প্রচারণায় অংশ নেন।.

এসময় দলীয় প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে ভোট চেয়ে আলী আজগর তালুকদার হেনাসহ অন্যান্য নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে সমর্থন জানানোর আহ্বান জানান। তারা বলেন, আগামী ৯ এপ্রিল সারাদিন ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানানো হচ্ছে।.

নেতাকর্মীরা আরও উল্লেখ করেন, দল ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে এবং তারেক রহমান-এর রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়নের কথাও তুলে ধরা হয়।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ