• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

দাম কমার রেশ কাটতে না কাটতেই ফের বাড়ল স্বর্ণ


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৯ এএম
ছবি: সংগৃহীত

দেশীয় বাজারে স্বর্ণের দামে একদিনের ব্যবধানে আবারও পরিবর্তন এলো। দাম কমানোর সিদ্ধান্তের ২৪ ঘণ্টা না যেতেই স্বর্ণের মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।.

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, যা সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।.

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৪৯ হাজার ২৬০ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৬৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা প্রতি ভরি।.

উল্লেখ্য, এর ঠিক আগের দিন স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। তবে বাজার পরিস্থিতির পরিবর্তনের কারণে এক দিনের মধ্যেই আবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস।.

ক্রেতাদের নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত পরিশোধ করতে হবে।.

.

Ajker Bogura /

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ