• ঢাকা
  • শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় চালু হচ্ছে বিটিভি ও বাংলাদেশ বেতার স্টেশন


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৬ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

 .

বগুড়ায় টেলিভিশন ও রেডিও স্টেশন চালুর ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এর মাধ্যমে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।.

শুক্রবার সকাল সাড়ে ১০টায় বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদান এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।.

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আবদুল বাছির। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক আবু সাঈদসহ অন্যান্যরা।.

বক্তারা বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নিজস্ব টেলিভিশন ও রেডিও স্টেশন স্থাপন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের তথ্যপ্রবাহ, সংস্কৃতি ও স্থানীয় সংবাদ আরও শক্তিশালী হবে।.

.

Ajker Bogura / সামসিল আরিফিন

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ