তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত আসামি জাহিদ অন্তুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।.
প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কে এম রাশিদুর রহমান আসামি জাহিদ অন্তুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।.
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করে বৃহস্পতিবার শুনানির দিন নির্ধারণের কথা জানান।.
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় গিটার ক্লাসকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।.
তবে একপর্যায়ে তাদের সম্পর্ক ভেঙে যায় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।.
অভিযোগে আরও বলা হয়, একটি পণ্যের ফটোশুটের কথা বলে গত ২৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে জাহিদ ওই ছাত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাকে বাসায় যেতে বলেন।.
মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রী গুলশানে জাহিদের বাসায় গেলে সেখানে জাহিদ তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। এ সময় তিনি বাধা দিলে জাহিদ তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মুখ, গলা ও মাথায় জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।.
পরে ওই ছাত্রী কৌশলে সেখান থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: