• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ডিজে শিল্পী ছোঁয়ার রহস্যজনক মৃত্যু, প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের চারমাথা থেকে নওগাঁ রোডের বিমানবন্দর এলাকায় মোছাঃ ছোঁয়া (১৮) নামে এক ডিজে শিল্পীর রহস্যজনক মৃত্যু হয়েছে।.

তবে কীভাবে বা কোন ঘটনায় তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা নয় বলে জানা গেলেও, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।.

ঘটনার বিষয়ে ছোঁয়ার বন্ধু বগুড়া মহানগরের ফুলবাড়ি এলাকার পিচ্চি সুজনসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ তথ্য জানেন বলে জানা গেছে। তাদের বক্তব্য ও সংশ্লিষ্টদের তথ্যের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যেতে পারে।.

বর্তমানে ছোঁয়ার মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল (শজিমেক)-এ রয়েছে।.

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ