বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুলে বাড়ির পাশে একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ বাবু (২৫) ওই উপজেলার আমরুল ইউনিয়নর নগরহাট পূর্বপাড়া এলাকার বাসিন্দা।.
মঙ্গলবার সকালে স্থানীয়রা গাছের ডালে বাবুর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।.
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে আলোচনা চলছে। পুলিশের ধারণা, পারিবারিক বিরোধ থেকে অভিমানজনিত কারণে এমন ঘটনা ঘটতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে; প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: