বগুড়া প্রতিনিধিঃ.
.
বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে মা ও ভাই-বোন গুরুতর জখম হয়েছেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মাদক বিক্রিতিতে ব্যবহৃত তার দুটি মোটরসাইকেল ও রিক্সা ভ্যান পুড়ে ফেলেন। জনতা রোশানল থেকে বাঁচতে পালিয়ে নিজেকে রক্ষা করে কোন মতো।.
.
জানা যায়, সাজাপুর গ্রামের জায়দারপাড়া এলাকার বাসিন্দা আনারুল ইসলাম, যিনি স্থানীয়ভাবে মাদক কারবারি হিসেবে পরিচিত, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।.
.
৩০শে মার্চ সোমবার দুপুরে তার এই অবৈধ কার্যক্রমে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে নিজ পরিবারের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান।.
.
স্থানীয়রা জানান, আনারুল নিজেও মাদকাসক্ত। মাদক ব্যবসার সুবিধার্থে প্রায় তিন মাস আগে তিনি তার মা ও ছোট ভাই আমিনুলকে বাড়ি থেকে বের করে দেন। এরপর তিনি নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।.
.
ঘটনার সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে গ্রামবাসী একত্রিত হয়ে তাকে ধাওয়া দেয়। এ সময় আনোয়ার হোসেন পালিয়ে যায়।.
.
এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে উঠতি বয়সী কিশোরদের টার্গেট করে মাদক সেবনে প্রলুব্ধ করে আসছেন। সাজাপুরসহ আশপাশের বিভিন্ন পাড়া-মহল্লার বহু স্কুলপড়ুয়া কিশোর তার কাছ থেকে মাদক সংগ্রহ করে বলে অভিযোগ রয়েছে।.
.
এছাড়াও, তার বিরুদ্ধে ইভটিজিং ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। কেউ প্রতিবাদ করলে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকাবাসীকে আতঙ্কে রাখতেন বলেও জানান স্থানীয়রা। অপর দিকে বিক্ষুব্ধ জনতা মাদক কাজে ব্যবহৃত পুরাতন দুটি মোটরসাইকেল ও দুটি ভ্যান পুড়িয়ে দেয়। পরে এলাকাবাসীদের সাথে নিয়ে আনোয়ারের মা ভাই আমিনুল ইসলাম ও বোন ডিউটি বেগম থানায় উপস্থিত হয়ে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। .
.
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।.
.
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি অভিযোগ থেকে থাকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: