• ঢাকা
  • শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া আজিজুল হক কলেজে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প, জুলাই স্মৃতি প্রদর্শনীও অনুষ্ঠিত


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

'রক্তাক্ষরে জুলাই' শিরোনামে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (৩ আগস্ট) সকালে কলেজের সৈয়দ মুজতবা আলী ভবনের সামনে শুরু হওয়া এ কার্যক্রম দুপুর পর্যন্ত চলে।

মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বগুড়া মহানগর ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম শফিক। এ সময় মহানগর ও কলেজ শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।.

পরিদর্শন শেষে শফিকুল ইসলাম শফিক বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ও স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে সারাদেশের মতো বগুড়াতেও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।.

কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাকিব তামিম জানান, জুলাই অভ্যুত্থান স্মরণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পাশাপাশি নাক-কান-গলা, মেডিসিন, চর্মরোগ এবং গাইনি ও প্রসূতি বিভাগের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণের ব্যবস্থা রাখা হয়।.

সকালের বৃষ্টির কারণে সামান্য বিঘ্ন ঘটলেও নির্ধারিত সময়েই কার্যক্রম শুরু হয়। মেডিকেল ক্যাম্পের পাশাপাশি কলেজ প্রাঙ্গণে জুলাই আন্দোলনের স্মৃতি নিয়ে প্রদর্শনী, শহীদদের পরিচিতি এবং ১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত বিভিন্ন ঘটনার তথ্যসম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।.

এ ছাড়া আয়োজনে বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ঘটনাবলীর চিত্রও প্রদর্শন করা হয়। দর্শনার্থীদের জন্য প্রতীকী আয়নাঘর, কফিন ও ফাঁসির মঞ্চও প্রদর্শনীর অংশ হিসেবে রাখা হয়।.

আয়োজকদের দাবি, এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ