• ঢাকা
  • শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া সার্কিট হাউজে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে গার্ড অব অনার


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৪৬ পিএম
বগুড়া সার্কিট হাউজে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে গার্ড অব অনার
ছবি: সংগৃহীত

বগুড়া সফরে আসা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি শুক্রবার (১৩ মার্চ ২০২৬) জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেছেন।.

সকাল সাড়ে ১০টায় জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।.

প্রতিমন্ত্রী কিছু সময় সার্কিট হাউজে অবস্থান করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলা সফরের অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেন।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

এইদিন প্রতিদিন বিভাগের জনপ্রিয় সংবাদ