• ঢাকা
  • শনিবার, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, বদলি ইউএনও


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৩৮ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ রাষ্ট্রপতি -এর নাম উল্লেখ না করায় ঝিনাইদহের মহেশপুরে স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান বর্জন করেছেন বিএনপি নেতা-কর্মীরা। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহেশপুর অডিটরিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান বর্জনের প্রতিবাদে প্রথমে ঝাড়ুমিছিলের ঘোষণা দিলেও পরে তা সমাবেশের মাধ্যমে শেষ করে স্থানীয় বিএনপি।
 
সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আইনজীবী আমিরুল ইসলাম খান চুন্নু, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক বিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ খানসহ অন্যান্য নেতারা।
 
এদিকে একই রাতে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারী উপজেলায় বদলি করা হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আমিরুল আরাফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। যদিও ইউএনও ২৬ মার্চ রাতে চিঠিটি হাতে পেলেও তাতে ২৫ মার্চ তারিখ উল্লেখ রয়েছে বলে জানা গেছে।
 
অনুষ্ঠান বর্জনের বিষয়ে ইউএনও খাদিজা আক্তার বলেন, ‘আমরা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করি। সরকার এবং আইন যেভাবে নির্দেশনা দেয়, সেভাবেই আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি।’ তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক প্রসঙ্গে সংবিধানে যা উল্লেখ রয়েছে, তা পরিবর্তন না হওয়া পর্যন্ত সেটিই অনুসরণ করতে হবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ