বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আগামী তিন বছর মেয়াদের জন্য নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল-এর বিশেষ প্রতিনিধি কালাম আজাদ।.
বুধবার (১১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।.
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৪ সদস্যবিশিষ্ট এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামাল।.
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় নতুন এই ট্রাস্টি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: