বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপজেলার স্বাস্থ্যসেবার সক্ষমতা আরও বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের জন্য উন্নত চিকিৎসার সুযোগ সম্প্রসারিত হবে। বর্তমানে শিবগঞ্জ ও আশপাশের এলাকার অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহরসহ বিভিন্ন হাসপাতালে যেতে বাধ্য হন। হাসপাতালটি ১৫১ শয্যায় উন্নীত হলে রোগীদের ভর্তি ও চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে।হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও জনবল নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে হাসপাতালটির সম্প্রসারণকাজ বাস্তবায়ন করা হবে। এতে শিবগঞ্জ উপজেলার বিপুলসংখ্যক মানুষ নিজ এলাকায় আরও ভালো চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: