মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি পেল স্বেচ্ছাসেবী সংগঠনটি.
মানবিক কার্যক্রম ও সমাজকল্যাণে অবদানের জন্য সম্মাননা অর্জন করেছে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ। লায়ন্স ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির হাতে তুলে দেওয়া হয় ‘বিজয় অ্যাওয়ার্ড’।.
সিটিজেন প্ল্যাটফর্মের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাদাব মাহাদী।.
তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই নবজাগরণ ফাউন্ডেশনের পথচলা শুরু। শুরু থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টা ও মানুষের ভালোবাসায় সংগঠনটি এগিয়ে যাচ্ছে।.
সাদাব মাহাদী জানান, এই অর্জন পুরো সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও অসহায়, সুবিধাবঞ্চিত ও সমাজের প্রান্তিক মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।.
তিনি বলেন, মানবিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ তার কার্যক্রম অব্যাহত রাখবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: