হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ একটি পাওনা টাকা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।.
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের জালাল মিয়ার দোকান থেকে বাকিতে পণ্য নেন রওশন মিয়া। জালাল মিয়ার দাবি, তার কাছে ১৮০ টাকা পাওনা রয়েছে। তবে রওশন মিয়া বলেন, তার দেনা মাত্র ৩০ টাকা। এই বিষয়টি নিয়ে আগে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।.
এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সোমবার দুপুরে গ্রামের মাঠে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হন।.
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।.
লাখাই থানার তদন্ত কর্মকর্তা জানান, দোকানের বকেয়া ১৮০ টাকা না ৩০ টাকা—এই বিরোধকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: