• ঢাকা
  • সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ী মাওলানা সাইফুল ইসলাম নিহত


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫২ পিএম
বগুড়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ী মাওলানা সাইফুল ইসলাম নিহত
ছবি: সংগৃহীত

বগুড়া শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শহরের মাহবুব নগর এলাকার নওশেদ আলীর ছেলে।.

পুলিশ ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মাহবুব নগর এলাকায় প্রতিপক্ষের লোকজন সাইফুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।.

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বিকেলে স্বজনরা তাকে ঢাকার উদ্দেশে নিয়ে রওনা দিলে পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।.

নিহতের ছেলে জানান, তার বাবা মসজিদের খতিব হওয়ার পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে তাদের দাবি। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ