বগুড়ার শেরপুরে হঠাৎ করেই বেপরোয়া হয়ে উঠেছে মোটরসাইকেল চোর চক্র। গত ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী ও সচেতন মহল