• ঢাকা
  • সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া সদর উপজেলায় ৪১ বগুড়া-৬ উপ নির্বাচনে বিজিবি মোতায়েন ও রেকী কার্যক্রম


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৪৪ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

আগামী ০৯ এপ্রিল ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪১ বগুড়া-৬ উপ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বগুড়া সদর উপজেলার ৩টি বেইজ ক্যাম্পে মোট ৮টি প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
গত ০৪ এপ্রিল ২০২৬ তারিখে বগুড়া মহিলা কলেজ, হাজী মোহাম্মদ জয়নাল আবেদীন কলেজ এবং চাঁদমুহা সরলপুর দাখিল মাদ্রাসা বেইজ ক্যাম্পগুলো থেকে নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় রেকী কার্যক্রম সম্পন্ন করা হয়। এই রেকী কার্যক্রমের মাধ্যমে ভোটকেন্দ্র ও আশেপাশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্বাচনী প্রস্তুতি তদারকি করা হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে বজায় রেখে ভোটগ্রহণ সম্পূর্ণ শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।.

.

Ajker Bogura / এমডি মুরাদ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ