বগুড়ার কাহালু উপজেলার সাকোহালী গ্রামে গ্যাস লাইটারের আগুনে দগ্ধ হওয়া আড়াই বছরের শিশু রাইসা মণির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।.
বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুরে বাড়ির আঙিনায় বড় ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় রাইসা। গ্যাস লাইটার থেকে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই তার শরীরের পেছনের অংশ সম্পূর্ণ এবং সামনের অংশ আংশিক দগ্ধ হয়।.
প্রথমে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।.
এদিকে, এমপি মোশারফ হোসেন সস্ত্রীক হাসপাতালে গিয়ে রাইসার খোঁজখবর নেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং সার্বিকভাবে পাশে থাকার আশ্বাস দেন।.
তিনি আরও জানান, সংসদ অধিবেশন চলমান থাকায় শুরুতে ঘটনাস্থলে যেতে না পারলেও উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেছেন।.
শিশুটির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: