• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫৩ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতভিটা মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষক পরিবার। শনিবার (১৭ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার ২নং সদর ইউনিয়নের ওমরপুর গুন্দইল গ্রামের ২নং ওয়ার্ডের কৃষক শাহিন হোসেনের বাড়িতে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, দুপুরের সময় বাড়ির সদস্যরা নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। শাহিন হোসেনের ছেলে নাজমুল শাহরিয়ার জানান, আমরা কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরের দুটি কক্ষ গোয়ালঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। ব্যবসার জন্য রাখা প্রায় ২ লাখ টাকা এবং নগদ স্বর্ণালংকারসহ বিভিন্ন আসবাবপত্রও পুড়ে ছাই হয়ে যায়। নন্দীগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের সাব-ইন্সপেক্টর জহিরুল ইসলাম বাবু জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়রা বলেন, দ্রুত সরকারি সহায়তা না পেলে পরিবারটি চরম দুর্দশায় পড়বে।.

 .

মামুন আহমেদ 
নন্দীগ্রাম বগুড়া 
 . .

Ajker Bogura / ডি আর/ এসএ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ