• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সংসদের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০০ পিএম
সংসদের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদে ওয়াকআউট করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।.

 .

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার পর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আমন্ত্রণ জানান অধিবেশনের সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।.

 .

সঙ্গে সঙ্গে ‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’সহ বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। চিৎকার করে রাষ্ট্রপতি যাতে বক্তব্য না দেন, সেই দাবি জানান তারা।.

 .

পরে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলের সংসদ সদস্যরা প্লাকার্ড প্রদর্শনের পাশাপাশি জুলাইয়ের বিভিন্ন স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ