বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।.
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে।.
এ জন্য পুনরায় গণশুনানির আয়োজন করা হবে। গণশুনানিতে পাওয়া মতামতের ভিত্তিতে সম্ভাব্য নতুন নাম নির্ধারণ করে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।.
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাম চূড়ান্ত হওয়ার পর সরকারি নিয়ম অনুযায়ী তা গেজেট আকারে প্রকাশ করা হবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: