সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নিজ গ্রামে রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় তাকে শেষ বিদায় জানানো হয়।আসর নামাজের পর কলমা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।এর আগে সিঙ্গাপুর থেকে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের আবহ নেমে আসে। শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। অনেককে এসময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মিজানুর রহমান সিনহা। চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।.
Ajker Bogura / টি এম
আপনার মতামত লিখুন: