• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

"স্থানীয় নির্বাচনে কারচুপি হলে কালো হাত ভেঙে দেওয়া হবে" _সারজিস আলম


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩২ পিএম
"স্থানীয় নির্বাচনে কারচুপি হলে কালো হাত ভেঙে দেওয়া হবে" _সারজিস আলম
ছবি: সংগৃহীত

স্থানীয় নির্বাচনে কারচুপির চেষ্টা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (৪ মার্চ) সিলেটে দলীয় ইফতার মাহফিলে তিনি বলেন, সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পরিষদ—কোনো নির্বাচনে ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।.

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। বাংলাদেশ ব্যাংক, দুদক ও পিএসসির মতো গুরুত্বপূর্ণ সংস্থায় দলীয় নিয়ন্ত্রণের চেষ্টা হলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে বলেও জানান তিনি।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ