• ঢাকা
  • সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শাজাহানপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৩১ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।.

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান।.

এ সময় আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট (মেডিসিন) ডা. এনামুল হক, কনসালট্যান্ট (সার্জারি) ডা. বেলাল উদ্দিন, কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. সোহেল রানা, আরএমও ডা. আবিদা সুলতানা, সহকারী প্রধান মো. সাইফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।.

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ অত্যন্ত জরুরি। অপুষ্টি প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও বয়স্কদের পুষ্টির বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।.

সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়।.

.

Ajker Bogura / তারিন মোস্তারি

স্বাস্থ্য বিভাগের জনপ্রিয় সংবাদ