বগুড়ার গাবতলী পৌরসভার সোন্দাবাড়ী (পূর্ব পাড়া) গ্রামে মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক ট্রাক মালিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময়ে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।.
নিহত সাইফুল ইসলাম সাতটি ট্রাকের মালিক ছিলেন। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে যায় বলে অভিযোগ উঠেছে। সকালে মরদেহ দেখতে পেয়ে এলাকাজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।.
রবিবার সকালে হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে নিহতের বাবা ও গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।.
স্থানীয়দের দাবি, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলছে বলে জানা গেছে।. .
Ajker Bogura / Arifin
আপনার মতামত লিখুন: