• ঢাকা
  • মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শেরপুরে মেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় কেল্লা পড়শী এলাকার এক মেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোঃ সিয়াম শেখ (১৯) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।আহত সিয়াম শেখ শেরপুর উপজেলার মধ্য জামর এলাকার বাসিন্দা। তিনি মোঃ হামিদ শেখের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে সিয়ামের বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আইনগত কোনো পদক্ষেপের তথ্য জানা যায়নি।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ