বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের সিহালী মধ্যপাড়া গ্রামে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় রাজু মিয়ার সাত বছরের শিশুসন্তানের মৃত্যু হয়েছে। শিশুটি স্বপ্নপুর এলাকায় পিকনিকে অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পিকনিক চলাকালীন অসাবধানতাবশত একটি গাড়ির চাপায় গুরুতর আহত হয় শিশুটি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত শিশুর পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। .
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: